জগন্নাথপুরে জামায়াতের আলোচনা ও দোয়া
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৯:৪১ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মরহুম সৈয়দ সালেহ আহমদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আফজল হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মো. লুৎফুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আবুল হোসাইন মো. ওয়ালী উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন, পৌর জামায়াতের সাবেক সভাপতি হাজী আব্দুল কাইয়ূম, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পৌর জামায়াতের সহ-সভাপতি আতিকুর রহমানসহ নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম সৈয়দ সালেহ আহমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।






