জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

র‌্যাব এখন এসআরবি


প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৬:৪১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতায় নতুন বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের আইন গেজেটে প্রকাশ করেছে সরকার। তবে বিলুপ্ত র‌্যাবের জনবল, ক্ষমতা ও কর্তৃত্ব থেকে শুরু করে তহবিল, সম্পদ, দায় ও দেনা, চুক্তি এবং নথিপত্র সবই নতুন এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে আইনে। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজেদের ওয়েব সাইট ও লোগোসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে র‌্যাব শব্দটি মুছে দিয়ে এসআরবি লিখেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি গেজেটে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ ২০২৬ সনের ১৯ নম্বর আইন হিসেবে প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিরোধী দলের আপত্তির মধ্যেই জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
আইনের রহিতকরণ ও হেফাজত সংক্রান্ত বিধানে বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন ও পরিচালনার জন্য সংযোজিত সংশ্লিষ্ট বিধানগুলো রহিত হবে।
তবে র‌্যাবের কার্যক্রমসংক্রান্ত সব আইনি ও প্রশাসনিক ব্যবস্থা সঙ্গে সঙ্গে অকার্যকর হচ্ছে না। অর্ডিন্যান্সের ১৪ ধারার ক্ষমতাবলে প্রণীত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা, ২০০৫ এবং ওই বিধিমালা বা অন্য কোনও আইনের অধীনে র‌্যাব সদস্যদের বিরুদ্ধে শুরু হওয়া বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা ও আদালতের কার্যধারা বহাল থাকবে।
আইনের ট্রানজিশনাল বা স্থানান্তরসংক্রান্ত বিধান অনুযায়ী, বিলুপ্ত র‌্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব ও বিদ্যমান সুযোগ-সুবিধা এসআরবির কাছে স্থানান্তরিত হবে। একই সঙ্গে র‌্যাবের তহবিল, নগদ ও ব্যাংকে জমা অর্থ, দায়, চুক্তি, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, হিসাবের বই, রেজিস্টার, রেকর্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য দলিলও এসআরবির কাছে ন্যস্ত হবে। মন্ত্রিসভায় অনুমোদিত খসড়াতেও র‌্যাবের জনবল, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব ও রেকর্ড এসআরবিতে স্থানান্তরের বিধান রাখা হয়েছিল।
ফলে র‌্যাবের নাম ও আগের আইনি কাঠামোর সংশ্লিষ্ট বিধান বিলুপ্ত হলেও এর বিদ্যমান সাংগঠনিক সম্পদ ও প্রশাসনিক দায়দায়িত্বের বড় অংশ নতুন ইউনিটে স্থানান্তরিত হচ্ছে। এসআরবি বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। সরকার এর আগে জানিয়েছিল, নতুন ইউনিটের জন্য নাগরিক ও সদস্যদের অভিযোগ নিষ্পত্তিতে পৃথক অভিযোগ প্রতিকার ব্যবস্থাও রাখা হবে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯ সংশোধন করে ২০০৩ সালে র‌্যাব গঠনের আইনি ভিত্তি তৈরি করা হয়েছিল। ওই বছরের সংশোধনীতে অর্ডিন্যান্সের ৩ ধারায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অন্তর্ভুক্ত করা হয় এবং অন্যান্য ধারায় বাহিনীটির দায়িত্ব ও তদন্ত ক্ষমতাসহ বিভিন্ন বিধান সংযোজন করা হয়। পরের বছর ২০০৪ সালে কার্যক্রম শুরু করে র‌্যাব। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনী থেকে প্রেষণে সদস্য নিয়ে গঠিত বিশেষায়িত এ ইউনিট পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা ও গুমের অভিযোগে দেশ-বিদেশে সমালোচনার মুখে পড়ে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) অনুসন্ধান প্রতিবেদনে র‌্যাব বিলুপ্ত করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত নন এমন সদস্যদের নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানোর সুপারিশ করা হয়েছিল। গুমসংক্রান্ত তদন্ত কমিশনও র‌্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছিল।
এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবকে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞার আওতায় আনে দেশটির অর্থ মন্ত্রণালয়। একই সময়ে র‌্যাবের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধেও পৃথক নিষেধাজ্ঞা ও ভিসা-সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয়। এই প্রেক্ষাপটে সরকার র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের উদ্যোগ নেয়। গত ১৭ আগস্ট মন্ত্রিসভায় এসআরবি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন পায় এবং ৩ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপনের পর ১০ সেপ্টেম্বর পাস হয়।

প্রচ্ছদ এর আরও খবর
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সর্বশেষ সংবাদ
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top