জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বৃহত্তম হালাল প্রদর্শনীর ২২তম আসর


প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৪:২৪ অপরাহ্ন

বাংলাদেশের ৬ প্রতিষ্ঠান, ব্যবসায়িক মিশনে দুই চেম্বারের ৫৪ সদস্য

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: বিশ্বের অন্যতম বৃহৎ হালাল বাণিজ্য প্ল্যাটফর্ম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেসÑএমআইএইচএএসের ২২তম আসরকে ঘিরে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের অঙ্গনে ব্যাপক প্রস্তুতি চলছে। ‘দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট হালাল শোকেস’ প্রতিপাদ্যে এবারের আয়োজন শুধু হালাল পণ্যের প্রদর্শনী নয়, বরং বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে সামনে আসছে।

এবারের এমআইএইচএএসে বাংলাদেশেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকছে। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ছয়টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে। মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণই এ অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।

এদিকে এমআইএইচএএসকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে দুটি ব্যবসায়ী সংগঠনের পৃথক প্রতিনিধিদল মালয়েশিয়া সফর করছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিÑডিসিসিআইয়ের ৩৯ সদস্যের একটি প্রতিনিধিদল এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৫ সদস্যের আরেকটি প্রতিনিধিদল একই সময়ে মালয়েশিয়ায় থাকবে। ফলে দুই চেম্বারের মোট ৫৪ সদস্যের অংশগ্রহণে দেশটির ব্যবসায়ী মহলের সঙ্গে একাধিক বৈঠক ও ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২২ থেকে ২৫ সেপ্টেম্বর কুয়ালালামপুর সফর করবে। এ সফরে বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। রোববার (২০ সেপ্টেম্বর) দেওয়া ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন বাংলাদেশের ব্যবসায়ী নেতারা। ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা ও বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য মালয়েশিয়ার বাজারে নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজা, রপ্তানি সম্প্রসারণ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। সরাসরি ব্যবসায়ী-ব্যবসায়ী যোগাযোগের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগও তৈরি হবে।

২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এমআইএইচএএস-২০২৬-এ অংশ নেবে ডিসিসিআই প্রতিনিধিদল। সেখানে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরা হালাল শিল্প, বিনিয়োগ ও বাজার সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করবেন।

বিশ্বজুড়ে হালাল অর্থনীতির পরিধিও দ্রুত বাড়ছে। খাদ্য ও পানীয়ের পাশাপাশি প্রসাধনসামগ্রী, ওষুধ, পর্যটন, ইসলামিক অর্থনীতি, ফ্যাশন, লজিস্টিকস, প্রযুক্তি ও বিভিন্ন সেবাখাত এখন এ বাজারের গুরুত্বপূর্ণ অংশ। ফলে বাংলাদেশের তৈরি পোশাক, খাদ্যপণ্য, ওষুধ, চামড়াজাত পণ্য ও প্রসাধনীসহ বিভিন্ন সম্ভাবনাময় পণ্যের জন্য হালাল বাজারে নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

সফরকালে মালয়েশিয়া সরকারের পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী টিয়ং কিং সিং এবং উপঅর্থমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গে ঢাকা চেম্বারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই বৈশ্বিক হালাল শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এমআইএইচএএসের ২২তম আসর দেশটির সেই অবস্থানকে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক উদ্যোক্তাদের নতুন বাজার, বিনিয়োগ ও অংশীদারত্বের সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং দুই চেম্বারের ব্যবসায়িক মিশন এবারের আয়োজনকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে সামনে আনছে।

আন্তর্জাতিক এর আরও খবর
মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান

মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান

আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!

আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

সর্বশেষ সংবাদ
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
ফের না চালানোর শর্তে ফিরছে ১,৫০০ ব্যাটারিচালিত রিকশা
ফের না চালানোর শর্তে ফিরছে ১,৫০০ ব্যাটারিচালিত রিকশা
সীমান্তে ১৯ বিজিবির ১২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, খেলছেন কমিশনারও
এসএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, খেলছেন কমিশনারও
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top