জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর : নাসিম হোসাইন

প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৬:১৮:১০ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীর সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে বহুত্ববাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এবং প্রত্যেকে যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও নির্ভয়ে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে।
রোববার সন্ধ্যায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম হোসাইন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সেজন্য মহানগর বিএনপির নেতা-কর্মীরা প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সতর্ক দৃষ্টি রাখবেন। সম্প্রীতির বাংলাদেশে যেকোনো অপশক্তিকে রুখে দিতে বিএনপি সাধারণ মানুষের পাশে থাকবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গাপূজার উৎসব ও আনুষ্ঠানিকতা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য দলের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থেকে মাঠে কাজ করছেন।
হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেনের সভাপতিত্বে সভাটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাজিব কুমার দে এবং জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সমীর কান্তি পুরকায়স্থ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবব্রত ভৌমিক, মহানগর ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ এবং জেলা ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফনি। এছাড়া ফেঞ্চুগঞ্জ, কানাইঘাটসহ বিভিন্ন উপজেলা ও সিলেট মহানগরের বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার

সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম

সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম

সর্বশেষ সংবাদ

কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top