১১ অক্টোবরের সমাবেশ সফলে খেলাফত মজলিসের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৬:১৯:৪৯ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ১১ অক্টোবর সিলেটের রেজিস্টারী মাঠে নাগরিক সমাবেশ সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখা। মঙ্গলবার বাদ মাগরিব মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার, পীরপুরসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলম বলেন, সংগঠনটি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী ১১ অক্টোবর রেজিস্টারী মাঠে আমীরে মজলিস শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ সফল করতে তিনি সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশব্যাপী নাগরিক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এই সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশটি সফল করতে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত থাকবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন বি.কে.এম মহানগরের সহ-সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মুহিবুর রহমান, জেলা সহ-সভাপতি হাফিজ কাজী জুনায়েদ আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার ও নির্বাহী সদস্য মাওলানা আইয়ুব আলী কামালী। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশ নেন। বিজ্ঞপ্তি






