মহানগর দায়রা জজ আদালতের পিপি মোমিন
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৬:৩১:৪৭ অপরাহ্ন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন।
সোমবার (৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিলেট জেলার বিভিন্ন আদালতের আইন কর্মকর্তাদের নিয়োগ ও অব্যাহতির তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সরকারি আইনজীবীর নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন ২০০৯ সালের ৮ ডিসেম্বর সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মুমিনুল ইসলাম মোমিন আদালতের বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি





