জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ৭:৫৯:১১ অপরাহ্ন

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে হবে। কলকারখানায় কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধে কার্যকর পরিদর্শন জোরদার করতে হবে।
শনিবার সিলেটের রোজ ভিউ হোটেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) শ্রম পরিদর্শকদের জন্য লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তাবিষয়ক সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেক কারখানায় অগ্নিনির্গমন পথের অভাব, বৈদ্যুতিক ত্রুটি এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে কারখানার শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে কার্যকর রাখতে হবে। পরিদর্শনের সময় কোনো কারখানায় লাইসেন্সের ঘাটতি বা নিরাপত্তাবিধি লঙ্ঘনের বিষয় নজরে এলে তা নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। দুর্ঘটনায় একজন দক্ষ শ্রমিকের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, দেশের অর্থনীতি ও উৎপাদনশীলতার জন্যও বড় ক্ষতি।
তিনি আরও বলেন, পরিদর্শকদের দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা প্রভাব বিস্তারের চেষ্টা গ্রহণযোগ্য হবে না। কোনো কারখানা পরিদর্শনে বাধা দেওয়া হলে বা দায়িত্ব পালনে অসহযোগিতা করা হলে তা মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া কর্মকর্তাদের উৎসাহিত করা হবে এবং পরিদর্শন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না।
প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শ্রমিকের মর্যাদা রক্ষা, আইনের যথাযথ প্রয়োগ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ বাস্তবায়নের উদ্যোগ জোরদার করার পাশাপাশি সময়োপযোগী শ্রম পরিদর্শন নীতি প্রণয়ন ও বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের টেকনিক্যাল অফিসার ওলে জাস্টেনসেন ও সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ডিআইএফইর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা

সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা

ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন

ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন

সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯

সর্বশেষ সংবাদ
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
শ্যামা পূজা কাল
শ্যামা পূজা কাল
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top