জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু


প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৬, ৭:২৪:১০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশে হাম ও এর উপসর্গ এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন এবং ডেঙ্গুতে পাঁচজন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর ও হাসপাতালে ভর্তি রোগীর এই হিসাব করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫১ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৩২৪ জনের। নতুন করে আরও ১ হাজার ১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ বছর সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে।

অন্যদিকে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন খুলনা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।

হাম ও ডেঙ্গুর সংক্রমণ এবং মৃত্যুর এ পরিসংখ্যান জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

জাতীয় এর আরও খবর
বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি

সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা বাড়ছে পুলিশের

সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা বাড়ছে পুলিশের

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানের মৃত্যু

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানের মৃত্যু

সর্বশেষ সংবাদ
১,৬৭৫ পিস ইয়াবাসহ এসআরবির জালে যুবক
১,৬৭৫ পিস ইয়াবাসহ এসআরবির জালে যুবক
এসএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃ ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন
এসএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃ ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান : ড. মো. আনোয়ারুল ইসলাম 
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান : ড. মো. আনোয়ারুল ইসলাম 
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন
সিলেটে আবু হেনা চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
সিলেটে আবু হেনা চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা
শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা
জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’
শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’
লিবিয়ায় কারাগারে সিলেটের মতব্বিরের মৃত্যু
লিবিয়ায় কারাগারে সিলেটের মতব্বিরের মৃত্যু
আলোকিত সমাজ গঠনে কোরআন সুন্নাহ অনুসরণের বিকল্প নেই : ভিসি ড. তাজ উদ্দিন
আলোকিত সমাজ গঠনে কোরআন সুন্নাহ অনুসরণের বিকল্প নেই : ভিসি ড. তাজ উদ্দিন
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
সিলেটে আরও ৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগও জরুরি: এমপি এমরান
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগও জরুরি: এমপি এমরান
সিলেটে হামে ২ দিনে ৫ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ দিনে ৫ শিশুর মৃত্যু
বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি
বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top