জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৬:৩২:২৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের পর সেটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইটিতে জ্ঞানের পিরামিডের চারটি স্তরের নাম থাকলেও কোনো প্রতীক বা আইকন থাকবে না। রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা এ ৪ স্তরের নাম থাকবে। তবে এখানে কোনো আইকন থাকবে না। আগামী বছর এভাবেই যাবে। পরের বছর বিষয়গুলো পুনরায় আরও পরিমার্জন করব, যাতে কোনো ভুল তথ্য না যায়।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানোর পরিকল্পনা ছিল। এর মধ্যে প্রায় ২০ লাখ কপি ছাপাশেষে মাঠপর্যায়ে পাঠানো হয়ে গেছে। কিন্তু গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল এনসিটিবি। একই সঙ্গে মাঠপর্যায়ে চলে যাওয়া বইগুলো সংগ্রহ করে ফের সরবরাহ করার কথা জানানো হয়েছিল।
জানা যায়, আইসিটি বইটির ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও নির্বাচনী প্রতীকের সঙ্গে মিলে যাওয়ায় বিতর্ক তৈরির পর এই সিদ্ধান্ত নিল এনসিটিবি।

জাতীয় এর আরও খবর
আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর

আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর

ফের বন্ধ যমুনা সার কারখানা

ফের বন্ধ যমুনা সার কারখানা

খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক

খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক

২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে

২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন
ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি বিজেপি বিধায়কের
বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি বিজেপি বিধায়কের
পুলিশ শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয়: আইজিপি
পুলিশ শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয়: আইজিপি
এসএমপি’র এনামুলসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তা বদলি
এসএমপি’র এনামুলসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তা বদলি
৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত 
৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত 
নবীগঞ্জে লন্ড্রির আয়েই চলে অরুণ শব্দকরের সংসার
নবীগঞ্জে লন্ড্রির আয়েই চলে অরুণ শব্দকরের সংসার
২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার
২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার
ঢাকাদক্ষিণে ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা
ঢাকাদক্ষিণে ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা
কানাইঘাটে বিশ্বজয়ী হাফেজ হীরাকে সংবর্ধনা
কানাইঘাটে বিশ্বজয়ী হাফেজ হীরাকে সংবর্ধনা
ধলাইয়ে পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল
ধলাইয়ে পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top