জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা


প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৬:৩৩:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমেত পাঠানো বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেদিনের নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।
তিনি বলেন, ঐতিহাসিক ওই ঘটনার দুই দশক পূর্তি হতে চলেছে। অথচ আজও হত্যাকারীদের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এই পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৮ অক্টোবরের নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে কেন্দ্রীয় সংগঠন দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আর ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া কর্মসূচি পালন করা হবে। বিবৃতিতে জামায়াতের সব শাখাকে দিবসটি উপলক্ষে ঘোষিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসূচি সার্বিকভাবে সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

প্রথম পাতা এর আরও খবর
আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর

আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর

ফের বন্ধ যমুনা সার কারখানা

ফের বন্ধ যমুনা সার কারখানা

২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে

২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে

জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

সর্বশেষ সংবাদ
আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর
আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর
ফের বন্ধ যমুনা সার কারখানা
ফের বন্ধ যমুনা সার কারখানা
খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক
খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক
২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে
২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে
ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন
ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি বিজেপি বিধায়কের
বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি বিজেপি বিধায়কের
পুলিশ শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয়: আইজিপি
পুলিশ শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয়: আইজিপি
এসএমপি’র এনামুলসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তা বদলি
এসএমপি’র এনামুলসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তা বদলি
৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত 
৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত 
নবীগঞ্জে লন্ড্রির আয়েই চলে অরুণ শব্দকরের সংসার
নবীগঞ্জে লন্ড্রির আয়েই চলে অরুণ শব্দকরের সংসার
২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার
২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার
ঢাকাদক্ষিণে ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা
ঢাকাদক্ষিণে ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা
কানাইঘাটে বিশ্বজয়ী হাফেজ হীরাকে সংবর্ধনা
কানাইঘাটে বিশ্বজয়ী হাফেজ হীরাকে সংবর্ধনা
ধলাইয়ে পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল
ধলাইয়ে পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top