জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

‘রায় শুনে কী করব, আসামিরা তো পালিয়ে গেছে’ : আদালতে রায়হানের মায়ের প্রশ্ন

প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৮:৩৮:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ‘দীর্ঘ ছয় বছর পর আজ রায় ঘোষণা হলো। কিন্তু এই রায় শুনে আমি কী করব? আমার রায়হানকে যারা নির্যাতন করে মেরেছে, তারা তো পালিয়ে গেছে।’ সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার রায় ঘোষণার সময় এমন ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তাঁর মা সালমা বেগম।

বৃহস্পতিবার সিলেট মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার থাকতে একজনেরও জামিন হয়নি। কিন্তু ২০২৫ সালে মামলার আর্গুমেন্ট শেষ হওয়ার পরও কীভাবে প্রথম তিনজন আসামি জামিন পান? জামিন পেয়ে তাঁরা কীভাবে পালিয়ে যান? আজ শুধু কাগজে-কলমে রায় হলো। আসামিরা শাস্তি না পেলে আমার ছয় বছরের অপেক্ষা আর কষ্ট বিফলে যাবে।

দীর্ঘ প্রতীক্ষার পর রায় ঘোষণার দিনেও সালমা বেগমের মনে স্বস্তির বদলে আসামিদের পালিয়ে যাওয়ার বিষয়টি বড় হয়ে ওঠে। তাঁর কাছে বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ নয়; বরং অপরাধীদের সাজা কার্যকর হওয়াই প্রত্যাশা।

রায় ঘোষণার পর ছেলের হত্যার বিচার নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সালমা বেগম বলেন, আলহামদুলিল্লাহ, রায়ে সন্তুষ্ট আমি। আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চাই। প্রধান অভিযুক্ত আকবর হোসেনের ফাঁসির রায় কার্যকর হলে আমরা শান্তি পাব। রায়হানের আত্মাও শান্তি পাবে।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনের শিকার হন রায়হান আহমদ। পরদিন তাঁর মৃত্যু হয়। এঘটনায় তাঁর স্ত্রী মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হয়।

রায়ে প্রধান আসামি বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঞাকে মৃত্যুদণ্ড, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুন অর রশীদকে যাবজ্জীবন এবং অপর তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ছয় আসামির মধ্যে একমাত্র আশেক এলাহী কারাগারে রয়েছেন; বাকি পাঁচজন পলাতক। ফলে রায় ঘোষণার পরও দণ্ডিতদের শাস্তি কার্যকর হওয়া নিয়ে সালমা বেগমের অপেক্ষা রয়ে গেছে।

প্রচ্ছদ এর আরও খবর
দিগস্তজুড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন

দিগস্তজুড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে

৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী

৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
শান্তিগঞ্জে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে মতবিনিময়
শান্তিগঞ্জে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে মতবিনিময়
চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন
চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন
৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী
৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি
দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালিত
দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালিত
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
হাওর ও জলাভূমির সূরক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : সিলেটে কর্মশালায় সি. এম ইউসুফ
হাওর ও জলাভূমির সূরক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : সিলেটে কর্মশালায় সি. এম ইউসুফ
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৯৩
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৯৩
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০২০
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫১
লালদিঘীরপাড়ে অগ্নিকাণ্ডে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান
লালদিঘীরপাড়ে অগ্নিকাণ্ডে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান
ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১
ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top