যুবদল নেতা জিলু স্মরণে সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৬:৩০:২১ অপরাহ্ন
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিলু আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহীদ জিলুর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিলুর পরিবার ও ফুলবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমদ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু।
এছাড়া বক্তব্য দেন ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, যুবদল নেতা সেলিম আহমদ সেলু এবং জেলা ছাত্রদলের সহসভাপতি কামরান আহমদ।অনুষ্ঠানের শুরুতে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন জিলুর বড় ভাই লন্ডনপ্রবাসী মিলন আহমদ।
পরে শহীদ জিলু আহমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এদিকে, একইদিন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দুপুরে ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান হেক্সাস গোলাপগঞ্জ শাখার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা পৌর শহরস্থ হেক্সাস কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমদের সভাপতিত্বে এবং শিক্ষক রাহেল আহমদ রুহেল ও রুমানা মির্জার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, ব্যবসায়ী নজরুল ইসলাম ও শিক্ষক আফজল আহমদ। বিজ্ঞপ্তি






