এইচএসসিতে কমার্স ও বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্য
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৬:৩৫:১৯ অপরাহ্ন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার ৭৫ দশমিক ২৫ শতাংশ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে পাসের হার ৮৫ শতাংশ।
প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান বলেন, সারা দেশের সামগ্রিক ফলাফল আশানুরূপ না হলেও শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগকে তিনি স্বাগত জানান। উচ্চশিক্ষার ভিত্তি মজবুত করতে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, এ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি ও শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের কোনো বিকল্প নেই।
অন্যদিকে, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া। সিলেট কমার্স কলেজের ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও বিএমটি শাখার সম্মিলিত পাসের হার ৭৫ দশমিক ২৫ শতাংশ।
এদিকে, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ কলেজের এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিজ্ঞপ্তি






