জালালাবাদ ক্যান্ট কলেজে পাশের হার ৯৯.৫৬
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৬:৪০:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: এবারের এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যহত রেখেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এবার এখান থেকে ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৪৮জন পরীক্ষার্থী পাশ করেছে। ফেল করেছে ২ জন।
এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৭০ জন অংশ নিয়ে ২৬৮ জন পাশ করেছে। ফেল করেছে ২ জন, জিপিএ ৫ পেয়েছে ১৩৭ জন। মানবিক বিভাগ থেকে ৮৫ জন অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১২ জন। ব্যবসায় শিক্ষা থেকে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে, জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।
এরআগে গতবছর এ প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ থেকে ২৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৮৩জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এর মধ্যে ১১৭জন জিপিএ-৫ পায়ভ। ব্যবসা শিক্ষা শাখা থেকে ১২৩জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২২ জনই কৃতকার্য হয়। জিপিএ-৫ পায়। মানিবক শাখা থেকে ৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করে। জিপিএ ৫ পায় ৭জন। শতকরা পাসের হার ছিল ৯৯ শতাংশ।






