এমসি কলেজে পাশের হার বেড়েছে
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৬:৪২:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সরকারি এমসি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯৯ দশমিক ১ শতাংশ। এবছর এই প্রতিষ্ঠান থেকে ৩০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৪ জন পরীক্ষায় অংশ নেয়, সবাই বিজ্ঞান বিভাগের। এরমধ্যে পাস করেছে ৩০১ জন এবং ফেল করেছে ৩ জন। অনুপস্থিত ছিল ৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন।
গতবার এ প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ছিল ৩২১ জন। ৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। মোট ৩১৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩১৪জন শিক্ষার্থী কৃতকার্য হয়। জিপিএ ৫ ছিল ২৬৩। শতকরা পাসের হার ছিল ৯৮.৪৩ শতাংশ। সে তুলনায় এবার পাশের হার বেড়েছে।






