কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ৯:৪৩:২৯ অপরাহ্ন

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নগরীর দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্র ছিল আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার।
পরীক্ষা চলাকালে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা কেন্দ্র দুটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।
শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিজ্ঞপ্তি






