বড়লেখায় মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৬, ৬:৫৩:৩৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ সোমবার দুপুরে হাওয়ারুন বেগম (৫৪) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরীগুল এলাকার সামছুল হকের স্ত্রী। পরিবারের দাবি তিনি মানসিক রোগি এবং আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিকেলে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই মহিলা আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি তিনি মানসিক ভারসাম্যহীন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।





