দোয়ারায় পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৫১:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন। পূবালী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক দিপংকর চৌধুরীর সভাপতিত্বে এবং সুরঞ্জিত দের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী মামুন মিয়া, কাজী শাহজাহান মিয়া, ছাতক শাখার ক্যাশ ইনচার্জ ফয়ছল আহমদ, কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ছাতক উপশাখার ব্যবস্থাপক হোসাইন আহমদ চৌধুরী ও বাংলা বাজার উপশাখার ব্যবস্থাপক বদরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইকরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন, হাফিজ আব্দুস শহিদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, মিলন মিয়া, সমুজ আলী, শামীম মিয়া, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা। হাফিজ আব্দুস শহিদের পরিচালনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি




