জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ক্ষুধা সূচকে মাঝারি অবস্থানে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৫:১৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ক্ষুধা মেটানোর সক্ষমতার দিক থেকে মাঝারি অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। চলতি বছরের ক্ষুধা সূচকে মোট ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ১৯ দশমিক ৬। দক্ষিণ এশিয়ার অন্য দুই দেশ ভারত ও পাকিস্তান ক্ষুধা মেটানোর সক্ষমতায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে। তবে বাংলাদেশ গত বছরের তুলনায় ভালো নাকি খারাপ করেছে, সেটা স্পষ্ট নয়।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশনে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (বিশ্ব ক্ষুধা সূচক) ২০২২’-এর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, জার্মানভিত্তিক ওয়েল্ট হাঙ্গার হিলফ, হেলভেটাস ও অ্যাক্টেড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কামরুল ইসলাম।

২০২১ সালে ক্ষুধা সূচকে বাংলাদেশের স্কোর ছিল ১৯ দশমিক ১। গত বছর ১১৭টি দেশের মধ্যে ৭৬তম হয়েছিল বাংলাদেশ। চলতি বছর ক্ষুধা সূচকে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে শ্রীলঙ্কা ও নেপাল। ১৩ দশমিক ৬ স্কোর নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ৬৪তম। এরপর ১৯ দশমিক ১ স্কোর নিয়ে ৮১তম নেপাল। দক্ষিণ এশিয়ার অন্য দুই দেশ ভারত ও পাকিস্তান ক্ষুধা মেটানোর সক্ষমতায় বাংলাদেশের তুলনায় পিছিয়ে। দেশ দুটির অবস্থান যথাক্রমে ১০৭ ও ৯৯তম। দেশ দুটি ‘মারাত্মক ক্ষুধায়’ (স্কোর ২০ থেকে ৩৪ দশমিক ৯) আক্রান্ত দেশের তালিকায় রয়েছে।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কামরুল ইসলাম বলেন, দেশে কৃষিজমি কমেছে। এরপরও দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। খাদ্যনিরাপত্তাকে গুরুত্ব দিয়ে উৎপাদন বাড়াতে জোর দেওয়া হয়েছে। তবে এখনো সবার জন্য পুষ্টি নিশ্চিত করা যায়নি। এখন দরকার পুষ্টি নিশ্চিত করা।

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কান্ট্রি ডিরেক্টর মনীশ কুমার আগরওয়াল বলেন, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে মৌলিক খাবারের সংস্থানও অনেক দরিদ্র পরিবারের নাগালের বাইরে চলে গেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক হাসান শাহরিয়ার কবির, কৃষি গবেষণা পরিষদ বাংলাদেশের নির্বাহী সভাপতি শেখ মোহাম্মদ বখতিয়ার, ওয়েল্ট হাঙ্গার হিলফ বাংলাদেশের হেড অব মিশন ফাতিমা আজিজোভা ও হেলভেটাস বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর শামীম আহমেদ।

প্রচ্ছদ এর আরও খবর
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭

কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭

ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ
বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ
চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল
চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল
জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top