জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বাংলাদেশ-ভারত মৈত্রী সংসদের দুটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ৬:৩৮:৩১ অপরাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: এহছানে এলাহী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রতিষ্ঠান। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললে শেষ হবে না। ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। বঙ্গবন্ধুকে নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউট ও মুক্তাক্ষর কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ ও মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান ড.এম শহীদুল ইসলাম এডভোকেটের সভাপতিত্বে ও আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্র সিলেটের সভাপতি এডভোকেট মামুন হোসেন ও আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্র সিলেটের সাধারণ সম্পাদক প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকনের সঞ্চালনায় ১ম পর্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট এর সেকেন্ড সেক্রেটারি মানস কুমার মোস্তাফি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের সভাপতি ড. দেবব্রত রায়, সম্পাদক ড. মুজাহিদুর রহমান, ত্রিপুরার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ও গীতা পাঠ করে স্কলার্সহোম স্কুলের শিক্ষার্থী দেবজ্যোতি আচার্য্য শায়ন। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গানের ভিডিও প্রদর্শনী ও নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করা হয়। অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ২য় পর্বে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতের ২৫ জন শিল্পী আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশের শিল্পীরাও অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তি প্রশিক্ষক বিমল কর, ত্রিপুরা আগরতলার উপস্থাপিকা সুনন্দা দেবনাথ ও প্রিয়শ্রী কর পিউ। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top