জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

চাল নিয়ে কিছু কথা

প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৪, ১২:৩৩:১৭ অপরাহ্ন

চালের সরবরাহ বাড়াতে আমদানি শুল্ক ও রেগুলেটরী শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২০ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে জানানো হয়েছে চাল আমদানির ওপর ওপর বিদ্যমান ৫০ শতাংশ শুল্কের মধ্যে ৩০ শতাংশ কমানো হয়েছে। সরকারের রাজস্ব বিভাগের এই পদক্ষেপটি প্রশংসনীয়। বাজারে দেশের প্রধান খাদ্য চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম কমার কোন লক্ষণ নেই বরং বেশীর ভাগ পণ্যের দাম উর্ধ্বমুখী, তখন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

এনবিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক কর কমানোর ফলে আমদানি পর্যায়ে চাল আমদানির ব্যয় প্রতি কেজিতে ১৪ টাকা ৪০ পয়সা কমবে। এতে আরো বলা হয়, আমদানি শুল্ক ও রেগুলেটরী শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে, দেশের আপামর জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

বলা বাহুল্য, চালের বাজার দুই মাস ধরেই অতিরিক্ত চড়া। সব ধরনের চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়েছে গত এক মাসে। এখানে উল্লেখ্য যে, চালের দাম গত ২/৩ বছর যাবৎ চড়া। কিন্তু সম্প্রতি এটা আরো বেড়েছে চালের দাম। এজন্য অসৎ সিন্ডিকেট ব্যবসায়ী ও মজুতদারদের দায়ী করা হচ্ছে। দায়ী করা হচ্ছে আমদানিকারকেরও। বিশেষভাবে চালকল মালিকদের কারসাজিকে দায়ী করা হচ্ছে বেশীরভাগ মহল থেকে।

গত জানুয়ারির দিকে প্রকাশিত মিডিয়ায় একটি প্রতিবেদনে বলা হয়, আমনের ভালো ফলন হওয়া, সরকারী গুদামে পর্যাপ্ত মজুত থাকা এবং সরবরাহে কোন ঘাটতি না থাকা সত্বেও চালের বাজারের অস্থিরতার বিষয়টি উদ্বেগজনক। নির্বাচনের পর মিল পর্যায়ে কারসাজি করে বস্তা প্রতি (৫০ কেজি) চালের দাম সর্বোচ্চ ৩শ টাকা বাড়ানো হয়েছে। ফলে সারাদেশের পাইকারি বাজারে হু হু করে বেড়ে গেছে এর দাম। এর প্রভাব পড়েছে খুচরো বাজারেও আড়তদাররাও চালের মূল্যবৃদ্ধির জন্য মিল মালিকদের দায়ী করছেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও চালের দাম না কমে আরেক দফা বেড়েছে, যা আগে উল্লেখ করা হয়েছে।

সচেতন মহলের অভিমত, চালের শুল্ক কমানোর পরও আমদানিকারক ও ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট না করে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ অতীতে দেখা গেছে, সরকার শুল্ক কমালেও এর সুফল পাননি ভোক্তা ক্রেতারা। মাঝখান থেকে লাভবান হয়েছে আমদানিকারক ব্যবসায়ী সিন্ডিকেট। এ অবস্থায় সিন্ডিকেট ব্যবসায়ীদের দমনসহ খুচরো বাজারে চালের মূল্য মনিটরিং ও নিয়ন্ত্রণ এখন সবচেয়ে বেশী প্রয়োজন। এর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া স্বৈরশাসকের দোসরদের চালকলগুলোও খুলে দেয়া দরকার। আশাকরি কর্তৃপক্ষ তথা সরকার অবিলম্বে এদিকে দৃষ্টি ও মনোযোগ দেবেন।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top