জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন কানাইঘাটের গুণীজন সংবর্ধনা


প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৮:০৭:৪০ অপরাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, কানাইঘাট উপজেলা শাখার উদ্দ্যোগে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) গাছবাড়ী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান ও সহযোগীতা করার জন্য পুলিশ প্রশাসন, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সামাজিক সংগঠন, সফল কৃষককে সম্মাননা ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার সাইফুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের অতিরিক্ত নির্বাহী পরিচালক রকিব আল মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, সিলেট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট খায়রুল আলম বকুল। স্বাগত বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন কানাইঘাট উপজেলার সভাপতি মো: বুরহান উদ্দীন।

জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ মাশরুফ পরশ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার কানাইঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাষ্টার নুরুল আমিন, মো: আব্দুল্লাহ, আজীবন সদস্য নির্মল, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহাদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সমাজ সেবা সম্পাদক বিলাল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কানাইঘাট উপজেলা কমিটির উপদেষ্ঠা মোহাম্মদ ইসহাক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সর্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য ও অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। বর্তমানে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে। বিশ্বের সব নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।

প্রচ্ছদ এর আরও খবর
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন

সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা
ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই
ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই
জিডিএফের সংবর্ধনা পেলেন নিহার রঞ্জন
জিডিএফের সংবর্ধনা পেলেন নিহার রঞ্জন
বড়লেখায় সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ
বড়লেখায় সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন
পুলিশ ক্যাম্প আর ভূমি অফিসের পাশে চলছে টিলা কেটে মাটি বিক্রি
পুলিশ ক্যাম্প আর ভূমি অফিসের পাশে চলছে টিলা কেটে মাটি বিক্রি
হবিগঞ্জে ৫৫ বিজিবির ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
হবিগঞ্জে ৫৫ বিজিবির ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৭
এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সাউন্ড গ্রেনেড উদ্ধার
এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সাউন্ড গ্রেনেড উদ্ধার
সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে এসএমপির নিরাপত্তা সমন্বয় সভা
সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে এসএমপির নিরাপত্তা সমন্বয় সভা
এসএমপির মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
এসএমপির মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
জৈন্তায় কলেজের পাশ থেকে মরদেহ উদ্ধার
জৈন্তায় কলেজের পাশ থেকে মরদেহ উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top