জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

বিবিসিকে ড. ইউনুস : বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টায় ‘পলাতক দল’


প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ১০:৪৩:৩৮ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক : বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি ‘পলাতক দল’। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেছেন, ভারতের সঙ্গে একটি দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝির মেঘ রয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে বাংলাদেশ।

ভারত সংক্রান্ত প্রশ্নে ইউনূস বলেন, ‘বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সম্পর্ক খুবই ভাল। এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভাল না থেকে উপায় নেই। ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা পরস্পরের উপর নির্ভরশীল দু’টি দেশ। তাই ঘনিষ্ঠ সম্পর্ক থেকে বিচ্যুত হতে পারব না। শেখ হাসিনার সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। দ্বন্দ্বের কথা মেনে নিয়ে ইউনূস বলেন, ভারত এবং বাংলাদেশের মাঝে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি এগুলিকে বলি মেঘ। মূলত অপপ্রচার থেকে এই মেঘ এসেছে। কারা সেই অপপ্রচার করবে, সেটা অন্য কেউ বিচার করবেন। কিন্তু অপপ্রচারের ফলে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা তা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছি।

অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছিল, জানিয়েছেন ড. ইউনূস। ভারত সরকারের সঙ্গে তাঁর সরকার সব সময় যোগাযোগ রাখছে। দুই দেশের মধ্যে বড় কোনও সমস্যা নেই বলেই দাবি করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে? এ প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, এই দেশে থেকে কারও অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে।

 

প্রথম পাতা এর আরও খবর
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা

আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top