দোয়ারায় জামায়াতের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৮:০২:৩৯ অপরাহ্ন
দোয়ারাবাজার সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামে এ আয়োজন সম্পন্ন হয়।
দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ছাতক-দোয়ারা আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান আহমদ, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন, আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।





