‘‘প্রবাসীদের ভোটাধিকার পূর্ণাঙ্গ বাস্তবায়ন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে’’
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ১২:৩৩:৪০ অপরাহ্ন
প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভায় কমিউনিটি নেতৃবৃন্দের অভিমত
লন্ডন সংবাদদাতা ::
‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ’-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের মাঈদা গ্রিল অ্যান্ড ব্যাংকুইটিং হলে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক, বিশিষ্ট আইনজ্ঞ জজ বেলায়েত হোসেইন, এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ব্যারিস্টার বদরে আলম দিদার। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আন্দোলন ও আইনগত দিকসমূহের উপর আলোকপাত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্যারিস্টার জাজ নজরুল খসরু। সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ। এই আন্দোলনের ইতিহাস ও পরিষদের কার্যক্রম তুলে ধরেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এবং সিরাজুল ইসলাম শাহীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনমত সম্পাদক নবাব উদ্দিন, ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স-এর ডিজি দেওয়ান মেহেদী চৌধুরী, সোসাইটি অব বাংলাদেশি সলিসিটরস-এর সভাপতি ব্যারিস্টার নুরুল গাফ্ফার, ইস্ট লন্ডন মসজিদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, দারুল উম্মাহ মসজিদের চেয়ারম্যান ব্যারিস্টার আহমেদ এ. মালিক, সাবেক কাউন্সিলর ব্যারিস্টার খালেদ নূর, প্রেসক্লাব সেক্রেটারি ও ‘দেশ’ সম্পাদক তাইসির মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা নসরুল্লাহ খান জুনায়েদ, বিশিষ্ট লেখক শাহ আলম, সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান, ইমাম আবুল হাসনাত চৌধুরী, সলিসিটর আব্দুল হালিম সরকার, এম. এইচ. গ্লোবাল গ্রুপ-এর সিইও গোলাম মর্তুজা, প্রবাসী কল্যাণ পরিষদের নেতা হাদিসুর রহমান, সাংবাদিক এনাম চৌধুরী, বদরুজ্জামান বাবুল, সৈয়দ মাসুক, সুমন মাহমুদ, কমিউনিটি লিডার বাবলুল হক বাবুল, আব্দুল্লাহ আল মুনিম, মানবাধিকার কর্মী আসাদুজ্জামান শাফি, আমিনুল ইসলাম মাহমুদ, রায়হান উদ্দিন, জয়নাল আবেদীন, ব্যারিস্টার সাজিদ উদ্দিন তালুকদার, সাইফুর রহমান পারভেজ, মিনহাজ উদ্দিন, তারিকুল ইসলাম এবং সংগঠক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল, মাওলানা সৈয়দ সালেহ আহমদ, ব্যারিস্টার মিসবাহ উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার আলম শিপার ও জুবের আহমদ আহাদ, সালাহ উদ্দিন, মিসবাহ উদ্দিন, ওয়াহিদ আলী, মুনসাত চৌধুরী, আমিন উদ্দিন চৌধুরী এবং মিসবাহ উদ্দিন।
বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির মধ্যে অন্যতম হলো ভোটাধিকার নিশ্চিত করা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ এখনো সীমিত। এই অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালানো এবং সরকারের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে জজ বেলায়েত হোসেইন উপস্থিত সুধীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার আদায়ের আন্দোলনে অতীতের সকলের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে চূড়ান্ত এ সময়ে যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনা নিয়ে একটি খসড়া কর্মসূচিও ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা এবং গঠনমূলক মতামতের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ উদ্যোগের রূপ নেয়, যা প্রবাসী সমাজে ব্যাপক সাড়া ফেলবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।





