মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৩৫ অভিবাসী কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৬:৫৪:৫১ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর প্রদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৩৫ অভিবাসী কর্মীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মঙ্গলবার ইন্দোনেশিয়া, মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান এবং ভারতের নাগরিককে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
১৭ জুলাই জোহর ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশী কর্মীদের উপস্থিতি সম্পর্কে অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছিল। আটকদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে মোহাম্মদ রুসদি জানিয়েছেন ।





