জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে দারিদ্রতা বেশি সুনামগঞ্জ, কম হবিগঞ্জ


প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ১১:৩০:১৬ অপরাহ্ন

সুষম উন্নয়নই পোভার্টি ম্যাপিং এর উদ্দেশ্য : পরিসংখ্যান সচিব


স্টাফ রিপোর্টার: সারাদেশে গড় দারিদ্রতার হার ১৯ দশমিক ২ শতাংশ। আর সিলেট বিভাগে দারিদ্রতার হার ১৮ দশমিক ৫ শতাংশ। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্রতা সুনামগঞ্জ জেলায়। হাওরপারের এ জেলায় দারিদ্রতার হার ২৭ দশমিক ২ শতাংশ। এরপর মৌলভীবাজার জেলায় ২০ দশমিক ৪ শতাংশ, সিলেট জেলায় ১৬ শতাংশ এবং সবচেয়ে কম দারিদ্রতা হবিগঞ্জ জেলায়। সেখানে দারিদ্রতার হার মাত্র ১০ দশমিক ৯ শতাংশ।

বৃহস্পতিবার সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেন, পোভার্টি ম্যাপিং এর উদ্দেশ্য হচ্ছে দেশের দরিদ্র অঞ্চলগুলোকে চিহ্নিত করে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের পথ সুগম করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে জনগণের ভুল তথ্য প্রদান কিংবা তথ্য আড়াল করার প্রবণতা রয়েছে। এ কারণে যে উদ্দেশ্যে এ ধরণের ম্যাপিং বা জরিপগুলো করা হয় তা পুরোপুরি ফলপ্রসূ হয় না। তাই দেশের স্বার্থে সবারই উচিত সবসময় সঠিক তথ্য প্রদান করা। তিনি বলেন, বিবিএসের ডেটা নিয়ে সমালোচনা আছে, তবে এটা কমন ডিসকাশন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ উদ্যোগে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতার এবং বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত যুগ্মপরিচালক মো. ফিরোজ ইবনে ইউসুফ। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল বিষয় তুলে ধরেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পোভার্টি এন্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা (উপপরিচালক) মহিউদ্দিন আহমেদ এমপিএইচ। এতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জরিপ অনুযায়ী ম্যাপিং এর মাধ্যমে সিলেট বিভাগের জেলা এবং উপজেলাভিত্তিক দারিদ্র্যের হার উপস্থাপন করা হয়।

এরপর মূল বিষয়ের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দারিদ্র্য দূরীকরণে যথাযথ জরিপ এবং বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করার ব্যাপারে আলোকপাত করেন। তারা বলেন, নির্দিষ্ট কোন জনগোষ্ঠী নয় বরং ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকল জনগোষ্ঠীর কথা ভাবতে হবে। রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে বৈষম্যহীন দৃষ্টিভঙ্গি বজায় রেখে সারা দেশে দারিদ্র্যের হার কমিয়ে জনগণের জীবনমান উন্নয়ন করা তথা রাষ্ট্রের উন্নয়ন করা। এ লক্ষ্যে সুষম ও বিজ্ঞানভিত্তিক জরিপের উপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার আক্ষেপ করে বলেন, রাষ্ট্রীয় পরিকল্পনার জন্য পোভার্টি ম্যাপিং খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ৫৫ বছরে কেন আমাদের দারিদ্রতার কথা শুনতে হয়। কিছু মানুষ দেশের সম্ভাবনাকে ছিনতাই করার কারণেই এমনটি ঘটেছে।

প্রচ্ছদ এর আরও খবর
বড়লেখা ও জুড়ীর এক হাজার নারী চা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বড়লেখা ও জুড়ীর এক হাজার নারী চা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : ফখরুল ইসলাম

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : ফখরুল ইসলাম

জকিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

জকিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

সর্বশেষ সংবাদ
বাড়ছে মবের বিস্তার, অনিশ্চিত জননিরাপত্তা
বাড়ছে মবের বিস্তার, অনিশ্চিত জননিরাপত্তা
বড়লেখা ও জুড়ীর এক হাজার নারী চা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
বড়লেখা ও জুড়ীর এক হাজার নারী চা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : ফখরুল ইসলাম
শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : ফখরুল ইসলাম
জকিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
জকিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান
শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান
জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নিহত ১
জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নিহত ১
খাদিমপাড়ায় প্রহরী খুন : ছেলের মামলা, ১৩ শ্রমিক মুক্ত
খাদিমপাড়ায় প্রহরী খুন : ছেলের মামলা, ১৩ শ্রমিক মুক্ত
চাতলে টিলা কাটায় পরিবেশ অধিদপ্তরকে মামলার নির্দেশ
চাতলে টিলা কাটায় পরিবেশ অধিদপ্তরকে মামলার নির্দেশ
৪৭১ পূজামণ্ডপে নিরাপত্তা মাঠে ৯০ মোবাইল টিম
৪৭১ পূজামণ্ডপে নিরাপত্তা মাঠে ৯০ মোবাইল টিম
জৈন্তায় ৩৭ লাখ টাকার মাদকসহ আটক ৩
জৈন্তায় ৩৭ লাখ টাকার মাদকসহ আটক ৩
দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ
মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ
সিলেটে বিজিবির ৩১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে বিজিবির ৩১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ৩ দিন পর ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ দিন পর ফের শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top