ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৯:১৩:০৩ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে ১৭০ পিস ইয়াবাসহ এক যুবককে তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি উপজেলার পিটাইটিকর গ্রামের পাখি মিয়ার ছেলে উজ্জল আহমেদ (৪১)। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল বলে পুলিশ জানায়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার এসআই মো: শামসুল আরেফিন জিহাদ ভুইয়ার নেতৃত্বে একদল পুলিশ পিটাইটিকর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে আটক ব্যক্তির বাড়ির পাশ থেকে ১৭০ পিস ইয়াবা, নগদ ৬৮০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ২ টি মোবাইল উদ্ধার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, আটক ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী, পুলিশী অভিযানে তাকে আটক করা হয়। প্রচলিত আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে তিনি জানান।





