কোম্পানীগঞ্জ সড়কে গাঁজাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৯:১৪:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কোম্পানীগঞ্জ সড়কে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে এয়ারপোর্ট থানাধিন কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া এলাকায় চেকপোষ্ট চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তার কাছে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতের নাম আনোয়ার হোসেন। সে এসএমপির বিমানবন্দর থানার ঘোড়ামারা গ্রামের আব্দুলি গণির ছেলে। শনিবার (২ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলে, আটককৃতকে মাদক মামলায় আদালকে সোপর্দ করা হয়েছে।





