সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৬:২৩:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ৫৫ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫ টায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়াঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে নতুন গোদীগাও গ্রামের ইমান আলীর ছেলে ঈসমাইল (২২)।
এসআই মাহমুদুল হাসান জানান, সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট এলাকায় মদের বোতল নিয়ে ব্যবসা করার উদ্দেশ্য ঈসমাইল হোসেন আসছিলেন। এসময় গোপন সংবাদ পেয়ে এসআই নুরুজ্জামান ভুঁইয়ার নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ৫৫ বোতল মদসহ তাকে আটক করা হয়। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।





