হোটেলে অনৈতিক কাজ, নারীসহ আটক ৭
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৫, ৯:১৮:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীতে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) বিকেলে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট হোটেল আল তাকদীর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হোটেলের ম্যানেজার আব্বাস আলী (৪৮), রুমান আহমদ (২৪), কামরুল ইসলাম (২০), রাহেল আহমদ (২৪), মো. রাজিব মিয়া (১৯), হালিমা আক্তার (১৯) ও নাজমুন নাহার (২৬)।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করে পুলিশ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।





