নগরের মজুমদারি থেকে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৯:১১:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মজুমদারী এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন মজুমদারীস্থ সিএনজি স্ট্যান্ডের পার্কিং এর সামন থেকে স্থানীয় লোকজনদের সহায়তায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে৫৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতের নাম আবু বক্কর (২৪)। সে গোয়াইনঘাট থানার বুগলকান্দি এলাকার হাফিজ নজরুল ইসলামের ছেলে। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, আটকের পর মাদক আইনের মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





