বড়শালায় ভারতীয় পণ্যবাহী পিকআপসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৯:১৪:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ভারতীয় পণ্যবাহী একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ কিটক্যাট চকলেট জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।আটককৃত ব্যক্তি হলেন মোঃ আমির উদ্দিন (২৫)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার মুতিয়ারগাঁও গ্রামের উস্তার মিয়ার ছেলে। বর্তমানে তিনি বড়শালা এলাকায় বসবাস করছেন।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মাসুদ মিয়ার নেতৃত্বে বড়শলা বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় নীল রঙের টাটা ব্র্যান্ডের একটি পিকআপ আটক করা হয়। এ সময় গাড়ি থেকে ১২ হাজার ৫৪৪ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ১ হাজার ৭৬০ টাকা।
ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হবে।





