হবিগঞ্জে বিপুল গাঁজাসহ র্যাবের হাতে আটক ২
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৮:১৯:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ থেকে বিপুল পরিমাণষ গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে মাধবপুর থানাধীন চারাভাঙ্গা মোড় এলাকা তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর সুরমা এলাকার মৃত আবু শামার ছেলে হাবুদ্দিন (৩৫) ও একই থানার গোয়ালনগর এলাকার মৃত শিরু মিয়ার ছেলে মোসা মিয়া (৩৮)।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ৫৩ কেজি গাঁজাসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





