সুনামগঞ্জে র্যাবের অভিযানে বিদেশী মদসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৯:২৪:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ থেকে বিদেশী মদসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। বুধবার (২৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিশ্বম্ভরপুর থানার ধনপুর ইউনিয়নের দুধপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আটককৃতের নাম মো. জুনায়েদ মিয়া (১৯)। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ধনপুর ইউনিয়নের ছাতারকোনা এলাকার মো. নুর মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





