গোলাপগঞ্জে অবৈধ টিলা কাটায় দেড় লক্ষ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৩:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
তিনি জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত তাঁর নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে জনৈক মর্তুজা হাসানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় দোষী সাব্যস্ত করে দেড় লক্ষ টাকা অর্থদ- দেওয়া হয়।
পরিবেশ রক্ষায় গোলাপগঞ্জ উপজেলায় অবৈধ টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান ইউএনও মিল্টন চন্দ্র পাল।





