সোবহানীঘাটে ইয়াবা গাজাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরী থেকে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোবহানীঘাট কাষ্টঘর রাস্তার মুখ এলাকা থেকে নাবিল আহমদ (২২) নামের ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক নাবিল সিলেটের শাহপরান থানার তেররতন বাজার এলাকার বাসিন্দা।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ কর হয়েছে।





