জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

৫ দিন টানা বৃষ্টির সম্ভাবনা


প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৮:১৩:২৭ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক:
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় আগামী ৫ দিন টানা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়-চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়Ñচট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়Ñচট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়Ñখুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

প্রচ্ছদ এর আরও খবর
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন

সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা
ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই
ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই
জিডিএফের সংবর্ধনা পেলেন নিহার রঞ্জন
জিডিএফের সংবর্ধনা পেলেন নিহার রঞ্জন
বড়লেখায় সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ
বড়লেখায় সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন
পুলিশ ক্যাম্প আর ভূমি অফিসের পাশে চলছে টিলা কেটে মাটি বিক্রি
পুলিশ ক্যাম্প আর ভূমি অফিসের পাশে চলছে টিলা কেটে মাটি বিক্রি
হবিগঞ্জে ৫৫ বিজিবির ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
হবিগঞ্জে ৫৫ বিজিবির ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৭
এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সাউন্ড গ্রেনেড উদ্ধার
এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সাউন্ড গ্রেনেড উদ্ধার
সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে এসএমপির নিরাপত্তা সমন্বয় সভা
সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে এসএমপির নিরাপত্তা সমন্বয় সভা
এসএমপির মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
এসএমপির মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
জৈন্তায় কলেজের পাশ থেকে মরদেহ উদ্ধার
জৈন্তায় কলেজের পাশ থেকে মরদেহ উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top