সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে পুরস্কৃত করা হবে : এসএমপি কমিশানার
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৮:৫৮:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) বলেছেন, জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিটি থানায় ওপেন হাউজ ডে আয়োজনের মাধ্যমে জনগণের কথা শোনা ও তাদের সমস্যার সমাধান করতে হবে। পুলিশের যারা সৎ ও নিষ্ঠার সঙ্গে ভালো কাজ করবে, তাদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে। । তিনি গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) আরও বলেন, পুলিশের খাবারের মান ও পরিবেশনের ক্ষেত্রে নিয়মিত তদারকি জরুরী। ফোর্সের কল্যাণ (ওয়েলফেয়ার) নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খাবার ও রেশনের মান উন্নয়নেও ব্যবস্থা নেওয়া হবে।
এসএমপির মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুহাম্মদ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আহমাদ মাঈনুল হাসান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন প্রমুখ।





