১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৯:৩৪:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হত্যাকাণ্ডের ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মজাম উদ্দিন তেরা মিয়া (৪৮)। সে কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে।বৃহস্পতিবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। আটকের পর তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল বুধবার রাতে নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০১১ সালে কোম্পানীগঞ্জের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।





