কোম্পানীগঞ্জে মাদকসহ ৩ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৬:৩৩:২৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার টুকেরগাঁও এর ময়না মিয়ার স্ত্রী জোসনা উরফে রাহেলা আক্তার (৫০), ভোলাগঞ্জ গ্রামের নুর মিয়ার ছেলে মোঃ মাসুদ (২৩) ও নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায় বৃহস্পতি ও শুক্রবার মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ জোসনা উরফে রাহেলা আক্তার, ২ কেজি গাঁজাসহ আশরাফুল ইসলাম ও ৬০ পিস ইয়াবাসহ মাসুদকে আটক করা হয়। এছাড়া শাহ আরেফিন টিলার পাথর পরিবহনের দায়ে পাথরসহ ১টি ট্রাক আটক করা হয়। পরে অবৈধ পাথরবাহী ট্রাক মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে পাথর বাজেয়াপ্ত করে টুকেরবাজার আন্নাজা ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসায় মসজিদে দান করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান মাদক দমন ও খনিজ সম্পদ সুরক্ষা অভিযানে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আটককৃতদের মাদকদ্রব্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





