এফআইভিডিবির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৬:৪৮:৩৭ অপরাহ্ন

এফআইডিবি কর্তৃক আয়োজিত এবং প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়ান্স প্রোগ্রাম এর জেলা পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (এনএইএম) উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ আরিজুল ইসলাম খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নিয়াজুর রহমান, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস বুলবুল এবং সিলেট জেলা শিক্ষা অফিসার মোঃ আবু সায়েদ আব্দুল ওয়াদুদ।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিরশেন্দু পুরকায়স্থ (সিলেট সদর), প্রজেশ চন্দ্র দাস (বিশ্বনাথ), বাধন কান্তি সরকার (গোয়াইনঘাট) ও আতাউর রহমান (কোম্পানীগঞ্জ), উপজেলা শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল (সিলেট সদর) ও মোঃ বদিউজ্জামান আহমেদ (কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথ), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন সিহাব (রুস্তমপুর), গোলাম রব্বানী সুমন (গোয়াইনঘাট সদর) ও একেএম রফিকউজ্জামান (হাটখোলা) এবং শিক্ষক প্রতিনিধি মোঃ আহমদ আলী, রুম্পা রানী পাল, একেএম আব্দুল আহাদ, তুলসী কুমার সাহা, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ মামুনুর রশিদ।
প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেজিলিয়ান্স অফিসার সোহেল রানা। এছাড়া প্রকল্পের পক্ষ থেকে ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ জাকির হোসেন, জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, প্রোগ্রাম মনিটর ইয়াছমিন খানম, মনিটরিং ও ইভালুয়েশন অফিসার মজিবুর রহমান, সিলেট সদর উপজেলা মোবিলাইজার শাহিদা আখতার এবং কোম্পানীগঞ্জ উপজেলা মোবিলাইজার সাবিকুন্নাহার। প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ জাকির হোসেন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা পরবর্তীতে প্রকল্পের সারসংক্ষেপ প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তারা উপজেলা পর্যায়ের উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষা ও পরিবার পরিকল্পনা উদ্যোগ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরেন। বিজ্ঞপ্তি





