জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৬:৫১:৪৫ অপরাহ্ন

ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক শায়খ মাওলানা তাজুল ইসলাম (আউয়াল মহলী) স্মরণে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২৫৩তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
আসরে অতিথিবৃন্দ মাওলানা শায়খ তাজুল ইসলাম (আউয়াল মহলী) স্মরণে আলোচনায় অংশ নিয়ে বলেন, তিনি ছিলেন এমন এক আলোকিত চিন্তাবিদ, যিনি কলম ও চিন্তার মাধ্যমে ইসলামকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দিতে আজীবন কাজ করেছেন। তাঁর লেখায় ছিল যুক্তি, প্রজ্ঞা ও গভীর আধ্যাত্মিকতার অপূর্ব সংমিশ্রণ। তিনি শুধু একজন লেখক নন, ছিলেন একজন মুজাহিদে কলম—যিনি দ্বীনি আদর্শকে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিষ্ঠিত করার সংগ্রামে নিরলস ছিলেন। কেমুসাস আজ তাঁর স্মরণে এই আসর আয়োজন করে যে উদ্যোগ নিয়েছে, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে এবং কবি শামসীর হারুনুর রশীদের সঞ্চালনায় আসরে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক সহসভাপতি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, মুখ্য আলোচক ছিলেন কেমুসাসের লাইব্রেরি সম্পাদক কবি নাজমুল আনসারী। তাজুল ইসলাম (আউয়াল মহলী)-কে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মাজহারুল ইসলাম জয়নাল। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক সালেহ আহমদ, কার্যকরী পরিষদ সদস্য মুহাম্মদ ফয়জুল হক।

সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু। আসরে লেখাপাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন দৈনিক সুরমা মেইল এর সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার, আখলাকুল আসপিয়া, ছয়ফুল আলম পারুল, সাজ্জাদ আহমদ সাজু, কামাল আহমদ, সৈয়দ মুহিবুর রহমান মিছলু, লোকমান হাফিজ, হুসাইন হামিদ, ফজলুর রহমান ফজলু, সাব্বির আহমেদ সাওন, দেলোয়ার হোসেন দিলু, আমির বিন গোলাম রাব্বানি, মো. নুরুল ইসলাম রাফি, আতাউর রহমান বঙ্গী, মো. আজগর হোসেন, এমরান হোসেন, মো. খালেদ্জ্জুামান, লিলু মিয়া, দিদার আহমদ, জোবেদা বেগম আখি প্রমুখ। আসরে গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল ও সাজিদুর রহমান। সেরালেখক মনোনীত হন দেলোয়ার হোসেন দিলু। আসর শেষে অক্টোবর মাসের সেরা লেখকদের হাতে প্রশংসাপত্রসহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!

সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন

বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ

বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ

জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার

জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার

সর্বশেষ সংবাদ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে :  কেন্দ্রীয় যুবদল সভাপতি
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : কেন্দ্রীয় যুবদল সভাপতি
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top