হবিগঞ্জ থেকে অপহৃত ২ কিশোরী উদ্ধার : আটক ২
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৯:২৪:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ থেকে অপহৃত ২ কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৯। বৃহিস্পতিবার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ও বানিয়াচং উপজেলার পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত দুজনকে আটক করে র্যাব।
শুক্রবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গ্রেফতারের পর দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় ও উদ্ধারকৃত দুই কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন লস্করপুর রেল ক্রসিং এলাকা থেকে ‘অপহৃত’ এক কিশোরীকে উদ্ধার ও ‘অপহরণকারী’ মো. রুমান মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মো. ছুপু মিয়ার ছেলে। তিনি একই গ্রামের কিশোরীকে ‘অপহরণ’ করেছেন বলে অভিযোগ রয়েছে।
অপরদিকে, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আরেকটি দল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন উত্তর-পশ্চিম ইউনিয়নের তকবাজখানি এলাকা থেকে গ্রাম থেকে ‘অপহৃত’ এক কিশোরীকে উদ্ধার ও ‘অপহরণকারী’ মো. জয় মিয়া (২০)-কে গ্রেফকার করেছে। সে চুনারুঘাট উপজেলার জলিলপুর গ্রামের তৌফিক মিয়ার ছেলে। তিনি চুনারুঘাট থেকে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ‘অপহরণ করে ধর্ষণ করেছেন’ বলে অভিযোগ রয়েছে।





