সিলেট জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন আজ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৯:০০:১৬ অপরাহ্ন
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ শনিবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজার সিলেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি কলেজ পরিদর্শক অধ্যাপক সৈয়দ মোয়াজ্জেম হুসেন, বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ।
এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম রব্বানী। বিজ্ঞপ্তি





