কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিআরডিবি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৬:২৩:১২ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মো: ময়নুল ইসলাম চৌধুরী চেয়ার মার্ক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বিআরডিবিকে আরও গতিশীল ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি বিআরডিবি’র সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে এবং সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে তিনি সচেষ্ট থাকবেন। বিআরডিবি’র সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন ও তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
তিনি সকল সদস্য ও ভোটারদের আগামী ২৫ নভেম্বর চেয়ার মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকল ভোটারদের প্রতি আহবান জানান।





