জালালাবাদ গ্যাস এর বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৭:০৭:৫৯ অপরাহ্ন

পেট্রোবাংলার অধীনস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) সিলেট এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা বুধবার রাতে ঢাকায় অনুষ্ঠিত হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হক এর সভাপতিত্বে পেট্রোবাংলার চেয়ারম্যান মো: রেজানুর রহমানের পরিচালনায় সভায় শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানি ৩৮১৭.২২৬ এমএমসিএম গ্যাস বিক্রি করে মোট ৭২৮৬.১১ কোটি টাকা রাজস্ব আয় করে। আলোচ্য অর্থবছরে কোম্পানি ডিভিডেন্ড, আয়কর ও আমদানিশুল্কসহ মোট ২৩০.৩৬ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করে। কোম্পানির ২০২৪-২০২৫ অর্থবছরের সার্বিক কর্মকান্ডে পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি





