কমলগঞ্জে মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:০২:২৪ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : মণিপুরি সংস্কৃতি, কবিতা পাঠ ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। গত শুক্রবার বিকেলে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি এল প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট এস সি সিনহা।
বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, ইম্ফল মণিপুরি সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. এল, রামেশ্বর সিংহ, ইম্ফল লৈকোল এর সাধারণ সম্পাদক গুরুঅরিবম ঘনপ্রিয়া দেবী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ এর সভাপতি ও বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরাম, ইম্ফল সাহিত্য একাডেমির অ্যাওয়ার্ডি এর শরতচান্দ থিয়াম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামাসাস কমলগঞ্জ শাখার সভাপতি এল ইবুংহল সিংহ শ্যামল, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন, কবি রওশন আরা বাঁশী, কবি অয়েকপম অঞ্জু প্রমুখ।





