সাংবাদিক ফয়ছল আলম সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৬:৫৪:৫৯ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সিলেটের সাংবাদিকতাকে সমৃদ্ধ করতে এখানকার সাংবাদিকরাই ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা যাতে হারিয়ে না যায় সেজন্য সিলেটের পত্র-পত্রিকাগুলোতে সে ধরণের রিপোর্টের উপস্থিতি অতীতের ন্যায় বাড়াতে হবে। তবেই সাংবাদিকতার মান এবং ঐতিহ্য অক্ষুন্ন রাখা সম্ভব হবে। বিশেষ করে যে সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণ সাধন হয় সেটিই প্রকৃত সাংবাদিকতা। আর এ ধরণের সাংবাদিকতাকে ধারণ করেই ফয়ছল আলম নিজেকে এগিয়ে নিয়েছেন। যে কারণে সকল মহলে তাঁর সাংবাদিকতা গ্রহণযোগ্যতা পেয়েছে।
তিনি শনিবার নগরের একটি রেস্টুরেন্টে দৈনিক শুভ প্রতিদিন এর নব নিযুক্ত নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলমকে আরটিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায় এসব কথা বলেন।
আরটিসির চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট মেট্রোপলিটন জার্নালিস্ট ইউনিয়ন এর সভাপতি বদরেুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালিক বীর প্রতীক, লেখক গবেষক ড. মোস্তাক আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সিদ্দিকুর রহমান, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, প্রতিদিনের বাংলাদেশ এর ব্যুরো প্রধান আহমদ মারুফ, ইনকিলাবের ব্যুরো প্রধান ফায়সাল আমিন, জনকন্ঠ এবং নিউ নেশনের ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ও বনিক বার্তা’র ব্যুরো প্রধান নূর আহমদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবীর লিটন, ব্যাংক কর্মকর্তা ফয়সল আহমদ, ভোরের ডাক এর ব্যুরো প্রধান এম এ হান্নান, একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার লোকমান হাফিজ, কন্টেন্ট ক্রিয়েটর আবদুর রহমান হীরা, আমার দেশ এর ফটোগ্রাফার শহিদুল ইসলাম ও কালের কন্ঠের সিলেট ব্যুরো প্রধান ইয়াহইয়া ফজল। বিজ্ঞপ্তি





