দক্ষিণ সুরমায় সাবেক প্রধান শিক্ষককে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৭:০৩:৫৬ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মতিনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা জীবনে হাজারো শিক্ষার্থীদের মানুষ করে গড়ে তোলার এ কারিগরকে বিদায় সংবর্ধনা প্রদান প্রদানের লক্ষ্যে শনিবার দিনব্যাপী ছিল নানা আয়োজন।
সকাল ১১ টায় প্রিয় শিক্ষককে স্বাগত জানাতে শত শত শিক্ষার্থী তেলিবাজার পয়েন্টে জড়ো হয়। তারা ফুলের মালা দিয়ে বরণ করে মিছিল সহকারে বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম পর্বে ছিল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও আবৃতি নানা সংস্কৃতিক অনুষ্ঠান।
বেলা ২ টায় দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মতিন বলেন, আজ আমি নিজেকে স্বার্থক মনে করি। দীর্ঘ ৩১ বছর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে আমার চেষ্টা ছিল শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। অবসরের পর আজ একজন শিক্ষক হিসেবে আমার প্রাণপ্রিয় সকল ছাত্র-ছাত্রীদের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব খন্দকার এর সভাপতিত্বে ও বশির মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহমদপুর গ্রামের মুরব্বি রুনু মিয়া, তফজ্জুল মিয়া, আব্দুল মছব্বির, নরুদ্দিন মিয়া, মঈনুল ইসলাম, রফিক মিয়া, আব্দুল মালিক, মুরাদ হাসান জামাল, শিব্বির আহমদ, নিয়াজ উদ্দিন, আব্দুর রকিব, কামাল মিয়া, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অবিভাবক কমিটির সদস্য সাংবাদিক জাহেদ আহমদ। বিজ্ঞপ্তি





